অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রথম ম্যাচ সিরিয়ার বিপক্ষে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত ড্রয়ে বাংলাদেশ স্থান পেয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ছাড়া ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
আসন্ন বাছাই পর্বের ম্যাচগুলো আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ সিরিয়া।
অতীত ইতিহাস ও রেকর্ড
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এই বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ বেশ পুরোনো। ১৯৮৬ সাল থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ বার মূল পর্বে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একবার রানার্সআপ হওয়ার সাফল্য রয়েছে দলটির।
টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশের রয়েছে বড় জয়ের স্মৃতি। ১৯৯৬ সালে পাকিস্তানকে ২৮-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, যা বাছাইয়ে দলটির সর্ববৃহৎ জয়। অন্যদিকে ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯-১ ব্যবধানে হারটি বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











