রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা
দেশের রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকায়। এর মধ্যে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিমের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী চলতি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলোর হালনাগাদ খেলাপি ঋণের চিত্র সংসদে পেশ করেন।
ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের বিবরণ
সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, খেলাপির তালিকায় শীর্ষে থাকা জনতা ব্যাংক পিএলসির মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপির পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া রূপালী ব্যাংক পিএলসিতে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকার খেলাপি ঋণ রয়েছে।
অন্যদিকে, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে (বিডিবিএল) খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











