নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ

০৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:১২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ
শাহবাগে বিক্ষোভ চলছে।। ছবি সংগৃহীত

নোয়াখালী জেলাকে প্রশাসনিক বিভাগে উন্নীত করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এসে সমবেত হয় এবং মোড়ে অবস্থান নেয়।

​শাহবাগে স্লোগান ও অবস্থান

​শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর আন্দোলনকারীরা তাদের দাবির সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি।

​জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি চলমান ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0