সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

০২ সেপ্টেম্বর ২০২৬ - ১১:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা ও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এই তথ্য জানানো হয়।

​লঘুচাপ ও তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া অফিসের তথ্য মতে, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় এবং দেশের বিভিন্ন স্থানে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এ সময়ে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

​বন্যা ও সার্বিক পরিস্থিতি

নদ-নদীর সার্বিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, সেপ্টেম্বরজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে সাময়িক ভারী বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

​সংস্থার পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণ ৪.৫ থেকে ৬.৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0