দেশে সারের সংকট নেই, মজুত ১২.৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
গত বছরের চেয়ে মজুত বেশি
দেশে বর্তমানে সারের কোনো সামগ্রিক ঘাটতি বা সংকট নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি মিলিয়ে প্রায় ১২ লাখ ৬১ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত বছরের এই একই সময়ে সারের মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। ফলে গত বছরের তুলনায় এবার দেশে সারের মজুত বেশি রয়েছে।
বিতরণ ব্যবস্থার ত্রুটি সংশোধন
সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় কৃষকদের সার না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, সমস্যাটি জাতীয় সরবরাহের ঘাটতির কারণে ঘটেনি। মূল জটিলতা তৈরি হয়েছিল স্থানীয় বিতরণ পর্যায়ে।
তিনি স্পষ্ট করেন, গোটা দেশে বড় ধরনের সংকট তৈরি হয়নি, বরং দুই-একটি নির্দিষ্ট স্থানে বিতরণ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নজরে আসার পর সরকার তাৎক্ষণিক প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে গত কয়েক দিনে সার নিয়ে বড় কোনো অনিয়মের খবর আসেনি এবং বিতরণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











