বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রিমা জিয়া উদ্যানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্র ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে দলে দলে এসে উপস্থিত হন তারা। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উদ্যান এলাকায় বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান দেন উপস্থিত সবাই।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতারা জানান, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও মূল আদর্শকে লালন করে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনর্বাসন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0