শাহজালালে সড়ক দুর্ঘটনা: বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনালের উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন—বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।
দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা
সংশ্লিষ্ট সূত্র জানায়, থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত ডিউটি পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত উড়ালসড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











