নবম পে স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংশোধনে ‘নবম জাতীয় বেতন কাঠামো’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ স্কেলে সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ পর্যন্ত মূল বেতন বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন কাঠামোও অনুমোদন দেওয়া হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন স্কেলের অনুমোদন প্রদান করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরির ২০তম অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া নবম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











