জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, মন্ত্রণালয়ের দায়িত্বে হুমায়ূন কবির

৩০ আগস্ট ২০২৬ - ২৩:৫০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, মন্ত্রণালয়ের দায়িত্বে হুমায়ূন কবির
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করতে নিউ ইয়র্ক সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিশ্ব সংস্থার এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। এক বছর মেয়াদি এই দায়িত্বের কারণে পররাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে, যা শেষ হতে পারে আগামী অক্টোবরের শেষ নাগাদ।

​পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাপ্তরিক ধারাবাহিকতা বজায় রাখা ও সার্বিক কার্যক্রম পরিচালনায় বাড়তি দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিপত্র অনুযায়ী, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুসরণে প্রতিমন্ত্রী হুমায়ূন কবির নিজের নির্ধারিত কাজের বাইরেও মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক সমন্বয় ও অন্যান্য অতিরিক্ত ভূমিকা পালন করবেন। তবে ড. খলিলুর রহমানের এই সফরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে, ফলে তাকে কোনো আনুষ্ঠানিক ছুটি নিতে হচ্ছে না।

​এদিকে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের উচ্চপর্যায়ের জেনারেল ডিবেটে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের এই সম্মেলনে তাঁর দেওয়া ভাষণের তারিখ এখনও চূড়ান্ত না হলেও তিনি আগামী ১৯ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

​এর আগে, গত ২ জুন জাতিসংঘ সদর দফতরে আয়োজিত গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

​উল্লেখ্য, গত ২১ আগস্ট মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে হুমায়ূন কবিরকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে ২৩ আগস্টের এক নির্দেশনায় দায়িত্ব বণ্টন করে হুমায়ূন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করা হয়। নিয়ম অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি এবং প্রবাসী বাংলাদেশি ইস্যু দেখভাল করবেন। অপরদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ওপর ন্যস্ত রয়েছে সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন, বৈশ্বিক স্বাস্থ্য ডিপ্লোমেসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0