অবৈধ সম্পদের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ তাকে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
দুই সদস্যের অনুসন্ধান টিম
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা আবশ্যক।
অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের লক্ষ্যে দুদক পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজ বক্তব্য দেওয়ার জন্য নোটিশে অনুরোধ জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











