দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

৩০ আগস্ট ২০২৬ - ১৬:৫৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস। ছবি সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় উন্নত চিকিৎসা নেওয়ার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

​আজ রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের ইতিবাচক সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী তিনি মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

​প্রসঙ্গত, গত ১১ মার্চ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে নিবিড় ও উন্নত চিকিৎসার তাগিদে ১৫ মার্চ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

​সিঙ্গাপুরে প্রাথমিক চিকিৎসা শেষ করার পর বিশেষায়িত পুনর্বাসন ও পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। এতদিন তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0