মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে সব দিক বিবেচনা করবে সরকার: আইনমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬ - ১৫:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে সব দিক বিবেচনা করবে সরকার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

​শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—তা মূল বিষয় নয়; বরং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাটাই সরকারের মূল লক্ষ্য এবং সে লক্ষ্যেই কাজ চলছে। মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, পরিস্থিতি ও প্রাসঙ্গিক সব দিক খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার।

​ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে মো. আসাদুজ্জামান স্পষ্ট করেন যে, ভারত তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশও নিজের স্বাধীন নীতি অনুসারেই চলবে। তিনি বলেন, ভারত চলবে ভারতের মতো আর বাংলাদেশ চলবে তার নিজস্ব ধারায়।

​ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

​এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0