খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল নিহত

৩১ জুলাই ২০২৬ - ১৩:২৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল নিহত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত।

খুলনা মহানগরীর সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, নিহত ইসমাইল এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা এবং পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার পেছনে কারা জড়িত, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0