আলমডাঙ্গায় হাসিবুল হক লিপুর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা মণ্ডপে অনুদান প্রদান

১৪ অক্টোবর ২০২৬ - ২৩:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় হাসিবুল হক লিপুর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা মণ্ডপে অনুদান প্রদান
ছবি সংগৃহীত

আলমডাঙ্গায় শারদীয় দুূর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন পৌর মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহা: হাসিবুল হক লিপু।

“ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই মূলমন্ত্রকে সামনে রেখে পৌর এলাকায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও স্থানীয় পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

​বুধবার (১৪ অক্টোবর) আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী রাজনীতিবিদ মোহা: হাসিবুল হক লিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহা: হাসিবুল হক লিপু। বিশিষ্ট সমাজকর্মী খোন্দকার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন অধিকারী, সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব পরিমল কুমার কালু ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা এবং সভাপতি লিপন বিশ্বাস।

​এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় বিশ্বাস, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুধাংশ ব্যানার্জী, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আচার্য, রথ তলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা ও ফায়ার সার্ভিস মন্দির কমিটির সভাপতি সঞ্জিত কুমার অধিকারী।

​আলোচনা পর্ব শেষে আলমডাঙ্গা পৌরসভার ১৬টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন মন্দির কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0