যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

০৫ জুলাই ২০২৬ - ১৩:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
যশোরে প্রাইভেটকার থেকে ৩০:হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিশেষ অভিযান চালিয় প্রাইভেট কারের গোপন চেম্বার লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম হামিদপুর এলাকায় অবস্থান নেয়। ওই সড়ক দিয়ে যাওয়া সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা চালক ও অন্য এক আরোহীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0