আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

০২ জুলাই ২০২৬ - ১৬:০৭
প্রকাশিত: ৩ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
আলমডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার-৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের রাস্তা থেকে একটি ইজিবাইক সহ তাদের গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন রাতে পৌর এলাকার রাধিকাগঞ্জ এলাকা থেকে অপর আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভাংবাড়ীয়া ফেরীঘাটপাড়া মৃত সুন্নত আলী মন্ডলের ছেলে সাগর আহম্মেদ (৪৩), একই গ্রামের মোল্লাপাড়ার মজিবুর রহমানের ছেলে লিপন আলী (৩২)।

এবং গোবিন্দপুর মাঠপাড়ার মৃত আনিসুজ্জামানের ছেলোর ফয়সাল মাহমুদ (২৬)

পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বাদী- এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর সংগীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বড় বোয়ালিয়া বাবুপাড়া গ্রামের আনেসের আম বাগানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাগর আহম্মেদ ও মোঃ লিপন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে পাঁচশ' গ্রাম মাদকদ্রব্য গাঁজা, একটি ব্যাটারি চালীত ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, পৌর এলাকার রাধিকাগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি টাকাসহ ফয়সাল মাহমুদ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১ জুন) রাতে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হুদা হাওয়ালাদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাধিকাগঝ শিব মন্দিরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে বর্ণিত মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখার পৃষ্ঠপোষকতা, মদদদানকারী সহযোগী আরো দুই জন আসামী সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে আলমডাঙ্গা থানায় পৃথক দদুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0