আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন, সভাপতি ইউএনও সদস্য সচিব মামুনুর রশীদ মন্ডল.।
আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এ কমিটিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারকে সভাপতি এবং মামুনুর রশীদ মন্ডলকে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধভাবে পণ্য তৈরীর অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
- চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫, সংক্ষিপ্ত বিচার আদালতে কা/রা/দণ্ড ও অর্থ/দন্ড
- আলমডাঙ্গায় মাদক সহ গ্রেপ্তার-২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
- ছোট ভাইকে বাসে তুলতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই
- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৬ ,ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা
গত ৮ জুন জারি করা এ আদেশে স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং মোঃ শরিফুল ইসলাম।
জানা গেছে, নবগঠিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি উপজেলার ক্রীড়া কার্যক্রম পরিচালনা, খেলাধুলার মানোন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











