জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধভাবে পণ্য তৈরীর অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে কীটনাশক ও ভূষি তদারকি করেছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পণ্য ( তীর গমের ভূষি) তৈরি করে বাজারজাত করার অপরাধে এক প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি হলেন- জীবননগর এলাকার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক মো: সাইফুল হক।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫, সংক্ষিপ্ত বিচার আদালতে কা/রা/দণ্ড ও অর্থ/দন্ড
- আলমডাঙ্গায় মাদক সহ গ্রেপ্তার-২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
- ছোট ভাইকে বাসে তুলতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই
- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৬ ,ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা
- খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
অভিযান সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জে্ররা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কীটনাশক ও ভূষি তদারকি করা হয়।
এ তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ
আইন, ২০০৯ অনুসারে অবৈধভাবে পণ্য ( তীর গমের ভূষি) তৈরি করে বাজারজাত করায় সময়
মো: সাইফুল হক-এর মেসার্স শাহীন ট্রেডার্সকে ১লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও জীবননগর থানা পুলিশের একটা টীম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











