চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫, সংক্ষিপ্ত বিচার আদালতে কা/রা/দণ্ড ও অর্থ/দন্ড

০১ জুলাই ২০২৬ - ১৩:৩৭
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫, সংক্ষিপ্ত বিচার আদালতে কা/রা/দণ্ড ও অর্থ/দন্ড
জীবননগরে মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা , ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট  সহ ৫ আসামীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২ টা থেকে ৩ টা ৫০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তারকতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের সুমির দিয়া কলোনির মৃত কামাল মন্ডলের

মোঃ শহিদুল ইসলাম মাদার   (৪০) ,চুয়াডাঙ্গা সদরের এতিমখানা পাড়ার ইয়ানুসের ছেলে

মোহাম্মদ ইসমাইল (২২), একই উপজেলার দৌলতদিয়াড়ের শামসুদ্দীন শেখের ছেলে মো: সম্রাট হুজাইফা (৩০),দর্শনা সখরিয়া স্কুল পাড়ার মোমতাজ ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৮), দর্শনার পরানপুরের মোজাহার মিয়ার ছেলে

মোঃ ছোটন আলি (৬০

গ্রপ্তারকৃত  আসামীদের  চুয়াডাঙ্গা সংক্ষিত বিচার আদালতে হাজির করলে  চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ১ম আদালত

ও জেলা প্রশাসনের এক্সিকিউিভ ম্যাজিস্ট্রেট  ,  এস.এম. আশিস মোমতাজ সুনানি শেষে বিচারের রায় ঘোষনা করেন।

রায়ে আসামী শহিদুল ইসলামমকে  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ও ১০০ টাকা অর্থদণ্ড, মোহাম্মদ ইসমাইলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ও ১০০ টাকা অর্থদণ্ড ও সম্রাট হুজাইফাকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলমের নেতৃত্ব পরিটালিত আদালতে আমিনুল ইসলাম ও ছোটন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0