আলমডাঙ্গায় মাদক সহ গ্রেপ্তার-২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯:জুন) রাত সাড়ে ৯ টার দিকে এরশাদপুর ও মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে মাদারহুদা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত আসামী হলেন- আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহাগ (৩০) ও জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাপ্পু (২৬)।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৫, সংক্ষিপ্ত বিচার আদালতে কা/রা/দণ্ড ও অর্থ/দন্ড
- ছোট ভাইকে বাসে তুলতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই
- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৬ ,ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা
- খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
- আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত করছে । তারই ধারাবাহিকতায় থানার এসআই(নিঃ) মোঃ শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মসজিদপাড়ার জনৈক পারভেজের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ সোহাগকে গ্রেপ্তার করে।
অন্যদিকে উপজেলার মাদারহুদা গ্রামে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই(নিঃ) শোভন কুমার কুমার কুন্ডু সংগীয় অফিসার ফোর্স সহ ক্যাম্প পুলিশ মাদারহুদা পশ্চিমপাড়ার জনৈক মোঃ নেকবার আলী এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ পাপ্পুকে ৩ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত দুই আসামীকে মঙ্গলবার সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করলে চুয়াডাঙ্গা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(সংক্ষিপ্ত বিচার আদালত)
মোঃ মোস্তফা কামাল সুনানি শেষে রায় ঘোষনা করেন। রায়ে মোঃ সোহাগ কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১৯(ক) ধারার অপরাধের জন্য ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর আসামী মোঃ পাপ্পকে ২০১৮ একই আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ' টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











