ছোট ভাইকে বাসে তুলতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই 

৩০ জুন ২০২৬ - ১৫:০৯
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ছোট ভাইকে বাসে তুলতে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই 
ছোট ভাইকে বাসে তুলতে এসে সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত

oপ্রতিনিধি আলমডাঙ্গা :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইকে ঢাকার বাসে তুলতে এসে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বড় ভাই মজনু রহমান (২৬) নামের এক যুবক।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু রহমান উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা গেছে, বজলু রহমান সোমবার রাতে ছোট ভাই পলাশককে ঢাকাগামী বাসে তুলে দিতে মোটরসাইকেলযোগে

আলমডাঙ্গা বাস টার্মিনালে যান । তাকে বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে পৌর এলাকার

আনন্দধাম রোডের ফায়ার সার্ভিস স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় রাস্তায় ছড়িয়ে থাকা পাথরের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মজনু গত দেড় মাস আগে পরিবারের সম্মতিতে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ধুলিয়া শ্রীপুর গ্রামে মজনুর বিয়ে হয়। ভাইয়ের বিয়ের সময় ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ছোট ভাই পলাশ। সোমবার তাকে বড় ভাই মজনু ঢাকার পরিবহনে তুলে ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটরায় তিনি নিহত হন।

হাতের মেহেদির রঙ মুছার আগেই মূমান্তিক এ সড়ক দুর্ঘটনায় স্বামী মজনু প্রাণ হারানোয় নববিবাহিতা স্ত্রী শোকে কাতর হয়ে পড়েছেন। পরিবারে চলছে শোকের মাতম। প্রতিবেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে সড়কে এভাবে পাথর বিছিয়ে রাখার কারণে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্বে অবহলার অভিযোগে কাজে

সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহ্রনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0