আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা

২৯ জুন ২০২৬ - ০০:০৮
প্রকাশিত: ২ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
আলমডাঙ্গায় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরিমানা

আলমডাঙ্গার রুইতনপুরে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মোঃ রাসেল নামের এক ব্যক্তিে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্ত রাসেল উপজেলার রুইতনপুর গ্রামের রমজান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,আলমডাঙ্গার রুইতনপুর মাঠে পুকুর খননের জন্য কৃষি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করা হচ্ছে বলে বলে উপজেলা প্রশাসনের নিকট সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমির মাটি কেটে ভাটাই বিক্রির দায়ে জমির মালিক মো: রাসেলকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপননিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশোধনী ২০১৯ /৫ এর (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ এর (১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সহকারি শফিকুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0