আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট সহ গ্রেপ্তার-১

২৭ জুন ২০২৬ - ১৪:৩১
প্রকাশিত: ২ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট সহ গ্রেপ্তার-১
আলমডাঙ্গায় ট্যাপেনাট ট্যাবলেট সহ গ্রেপ্তার-১

প্রতিনিধি আলমডাঙ্গা ঃ আলমডাঙ্গার কালিদাসপুর সাদাব্রিজ মোড় থেকে ৪০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ মেহেদী হাসান (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ১১ টা ৫ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ট্যাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত বজলুর রহমান ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা এলাকায় কালিদাসপুর ইউনিয়নের সাদাব্রিজ মোড়ে কাজল হোসেন এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ মেহেদী হাসান(৩৯)কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররর পর তার কাছ ৪০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত আলামত জব্দ মূলে বর্ণিত মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখার সহযোগী আরো ৪ জন সহ অজ্ঞাতনামা ৫/৬  জনকে আসামী করে -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0