চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ,ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জে ল- জ রি মা না

০৫ আগস্ট ২০২৬ - ২৩:২৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ ,ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জে ল- জ রি মা না
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৪।

চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে গ্রেপ্তারকৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে । এই ঘটনায় জড়িত একজন পলাতক রয়েছেন।

​বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জীবননগর থানার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়া এবং জেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর মাঠপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা মো. সরোয়ার হোসেন (চারু) ও তার স্ত্রী মোছাম্মৎ শুকিরন খাতুনের বসতঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিএনসি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। শুকিরন খা গ্রেপ্তার হলেও তার স্বামী সরোয়ার হোসেন পালিয়ে যান। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) এস এম শাহিন আলম পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়। এর মধ্যে মো. সাহাবুল হকের নিকট থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মো. শাকিল হাসানের নিকট থেকে ৫ গ্রাম গাঁজা এবং বনি নামক এক ব্যক্তির কাছ থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন। আদালত আসামি মো. সাহাবুল হক ও বনিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া আসামি মো. শাকিল হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0