আলমডাঙ্গায় ৪১০ পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেটসহ নারী কারবারী গ্রেপ্তার

০৫ আগস্ট ২০২৬ - ২০:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ৪১০ পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেটসহ নারী কারবারী গ্রেপ্তার
আলমডাঙ্গায় ৪১০ পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায়  ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ নিলুফা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নারী উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের সোহাগ আলীর স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিটের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় ফোর্স এলাকাটিতে টহল ও মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে পুলিশ উপজেলার গড়চাপড়া মাঝের পাড়া গ্রামের সোহাগ আলীর বসতবাড়িতে অভিযান চালায়। পরে তার কক্ষ থেকে স্ত্রী নিলুফা খাতুনের কাছে থাকা ৪১০ পিচ টাপেন্টাডল উদ্ধার করে। এ সময় নিলুফার খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পারেন ঘটনার সঙ্গে এজাহারনামীয় পলাতক ৫ জনসহ আরও অজ্ঞাতনামা ৮-৯ জন জড়িত রয়েছে। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ও সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0