চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেফতার
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গা শহর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলা ও সহিংসতার অভিযোগে সানজিদ আহমেদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে সানজিদ আহমেদকে শহরের একটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের হামলার ঘটনাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











