আলমডাঙ্গায় হিন্দুধর্মাবল্মীদের ' শিবের’ ৩৬তম মহাপূর্ণস্নান ও নগ্নপদযাত্রা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘বাবা শিবের ৩৬তম মহাপূর্ণস্নান ও নগ্নপদযাত্রা’ ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী আলমডাঙ্গার চারতলা মোড় সংলগ্ন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। ঢাক-ঢোল, শঙ্খ ও কাঁশির ধ্বনির পাশাপাশি “বোল বোম! ভোলা ভোলা!” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা হাতে জবা ফুল, বেলপাতা ও অর্ঘ্যঘট নিয়ে খালি পায়ে শিবের স্মরণে দীর্ঘ পদযাত্রায় অংশ নেন
সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি আনন্দধাম সড়ক অতিক্রম করে কুমার নদের ঘাটে গিয়ে শেষ হয়। নদের ঘাটে পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা ভেজা কাপড়ে ঘট ভরে জল নিয়ে পাশের কালীমন্দিরে শিবের মস্তকে তা অর্পণ করেন। পূজা-আরাধনা শেষে পুনরায় পদযাত্রা নিয়ে ভক্তরা সত্যনারায়ণ মন্দিরে ফিরে আসেন।
উৎসবকে কেন্দ্র করে শহরের দুই পাশে কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের মতে, খুলনা বিভাগের অন্যতম বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আলমডাঙ্গা শহর এক মিলনমেলায় রূপ নেয়।
পূণ্যস্নানোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অনুষ্ঠান পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার।
আলমডাঙ্গা পূণ্যস্নানোৎসব কমিটির আহ্বায়ক বিজয় কুমার লালমোদির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, নামযজ্ঞানুষ্ঠান কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু।
এছাড়া অনুষ্ঠানে সনাতন ধর্মীয় প্রতিনিধি সুশীল কুমার ভৌতিকা, প্রশান্ত অধিকারী, সমীর কুমার কুন্ডু, বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য, লিপন কুমার বিশ্বাসসহ এলাকার অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











