আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে ১ বছরের কারাদণ্ড

২৬ আগস্ট ২০২৬ - ২২:৫৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে ১ বছরের কারাদণ্ড
আলমডাঙ্গায় ট্যাপেন্টাসহ গ্রেপ্তার ২ সামারি ট্রায়ালে এক বছর করে জরিমানা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫শ' টাকা করে জরিমানা প্রদান করেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ওহিদুল ইসলাম এবং বড় গাংনি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ দল নিজ নিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

​গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে ডম্বলপুর গ্রামের ডম্বলপুর প্রাইমারি স্কুল মোড়ের পাকা রাস্তার ওপর থেকে মোঃ জুয়েল রানা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা উপজেলার মাধবপুর মাঝেরপাড়ার আব্দুল গফুরের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​অন্যদিকে, ২৬ আগস্ট সাড়ে ৯ টার দিকে গাংনী ইউনিয়নের নীমতলা মোড় সংলগ্ন জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণের আধাপাকা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ জীবন (১৯) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জীবন নতিডাঙ্গা নীমতলার মোঃ নিলুর ছেলে। তার কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

​উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এরপর গ্রেপ্তারকৃতদের সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামি মোঃ জীবন ও মোঃ জুয়েল রানাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫শ' টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0