কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, অধিকাংশ শিক্ষার্থী
আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকান দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বড় একটি অংশই বিভিন্ন স্কুল ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে জানা যায়, কেপ ভার্দোর ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের এক দুর্গম পাহাড়ি রাস্তায় শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৩০ মিটার গভীর খাড়া খাদে গড়িয়ে পড়ে।
ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত সফর
শিক্ষা বিভাগের স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই ভ্রমণের আয়োজন করা হয়নি। মূলত বাসের চালক প্রতি বছর নিজ উদ্যোগে শিক্ষার্থী ও তরুণদের নিয়ে এমন ভ্রমণের বন্দোবস্ত করতেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় চালক নিজেও প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে ফোগো দ্বীপে অবস্থিত সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ উদ্ধারকাজ পরিচালনা করার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











