রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশিসহ ১৫, আহত ৩৫

২৮ আগস্ট ২০২৬ - ১৯:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশিসহ ১৫, আহত ৩৫
ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে একটি কেমিক্যাল কমপ্লেক্সের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশিসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুর অঞ্চলের ‘আমুর কেমিক্যাল কমপ্লেক্স’ (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে গত ২৫ আগস্ট এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাণ হারানো ১৫ জনের মধ্যে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জাকির হোসেন নামের এক বাংলাদেশি রয়েছেন। নিহত বাকি কর্মীরা চীন ও রাশিয়ার নাগরিক।

​হতাহত ও নিখোঁজদের তথ্য

দুর্ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে এক বাংলাদেশি কর্মী এখনো নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত ৩৫ জন বাংলাদেশির মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী মস্কোতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

​দূতাবাসের পদক্ষেপ ও ক্ষতিপূরণ

পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে প্রবাসীদের জরুরি সহায়তায় দূতাবাস থেকে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে।

​নিহত জাকির হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তার বকেয়া পাওনা ও উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে নিয়োগকারী প্রতিষ্ঠান ‘এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ’-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0