হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬০ জন
দেশে হাম এবং এর উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে ১১৬০ জন শিশু ও ব্যক্তি হামে আক্রান্ত ও উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৭০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। বাকি ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ রয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি সময় পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। এদের মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ৭২৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে। এছাড়া এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এ সময়কালে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











