দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯১

২৫ জুলাই ২০২৬ - ১৭:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯১

দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে নতুন করে ৬৯১টি শিশু চিহ্নিত হয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হামসংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে হাম ও এর উপসর্গ মিলিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬-এ।

​তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং ৬১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৫৮১ জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে চিকিৎসাকেন্দ্র ছেড়েছে ৪৭৯ শিশু।

​উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন। যার মধ্যে ১৫ হাজার ২৭২ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0