সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৯
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ জন শিশুর দেহে হামের লক্ষণ ও উপস্থিতি পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে সিলেট বিভাগেই সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও দুই শিশু মারা গেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে চলতি সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন শিশু মারা যায়।
এদিকে, গত একদিনে নতুন করে ১৪৭ শিশুর শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে রোগটির নানা উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন শিশুর দেহে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জনের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন শিশু। তাদের মধ্যে ইতোমধ্যেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৫৩২ শিশু।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











