দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৯২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫টি শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জন শিশুর শরীরে হাম ও এর বিভিন্ন উপসর্গ শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হলেও নির্দিষ্ট করে হাম রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ বুধবার পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে সর্বমোট ৭৭১ জন মারা গেছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯২০ জন। এই সময়ের মধ্যে ৮৫১টি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ জন শিশু।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৬ হাজার ৮৭৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











