দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে একজনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে ল্যাব-পরীক্ষিত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের কারণে মোট ৬৭১টি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৬৮ জন, যার ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২২ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৬ হাজার ২৭ জন। এর মধ্যে সুস্থতা লাভ করে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৩৮৩ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











