দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৮

০৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৮
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৯৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

​রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​রোগীর পরিসংখ্যান ও হাসপাতাল পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

​একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন। ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৬৯৬ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

​মৃত্যুর হিসাব

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো শিশুর মৃত্যু না হলেও হামের উপসর্গে ৩ জন প্রাণ হারিয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৮৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামের কারণে মৃত্যুবরণ করেছে ১০০ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0