দেশে ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১৬৩ আক্রান্ত, ৪ জনের মৃত্যু

৩১ আগস্ট ২০২৬ - ২০:৪৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১৬৩ আক্রান্ত, ৪ জনের মৃত্যু

দেশে মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, নতুন করে চারজনের প্রাণহানির পর চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭ জনে। একই সাথে এ বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে।

এর আগের দিন, অর্থাৎ রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৭ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0