দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬

৩১ আগস্ট ২০২৬ - ১৬:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬
ছবি সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো শিশু মারা যায়নি। একই দিনে ১ হাজার ২৫৬ শিশুর শরীরে হাম এবং এর উপসর্গ শনাক্ত করা গেছে।

​সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

​হাসপাতাল ভর্তি ও সংক্রমণ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ১৬২ জনের শরীরে। গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ১ হাজার ৯০ জন নতুন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১২ জন।

​মার্চ থেকে মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৮৭৪ শিশুর প্রাণহানি ঘটেছে। অন্যদিকে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

​১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৯ হাজার ৩১২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ শিশু হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে, যার মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0