২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৫১৬

৩০ আগস্ট ২০২৬ - ১৭:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৫১৬
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের লক্ষণ নিয়ে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ দেখা দেওয়া আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৬ জন শিশুর শরীরে হাম ও সম্পর্কিত লক্ষণ শনাক্ত করা গেছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। বুলেটিনে জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় যেসব শিশু মারা গেছে, তাদের শরীরে হামের স্পষ্ট উপসর্গ থাকলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর খাতায় নতুন কোনো নাম যুক্ত হ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৯৬৭ জন শিশুর প্রাণহানি ঘটল।

গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যে জানা যায়, এই সময়ে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৩৬৫ শিশু এবং হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১ হাজার ১৫১ জন। আর একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে ১ হাজার ৯০ শিশুকে এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ হাজার ২৮ জন।

​অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যানে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে। এদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ১৯ হাজার ২১৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও ইতোমধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0