ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত হাজার ছুঁই ছুঁই
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় এক হাজার নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে। তাদের মধ্যে ৩১ হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৯০ জনের প্রাণহানি ঘটেছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের আগস্টেই সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসেও ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে রোগী মারা যান।
আঞ্চলিক তথ্যে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪, চট্টগ্রামে ১০৩, ময়মনসিংহে ৪৫ এবং রাজশাহী বিভাগে ৩৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











