২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩

২৯ আগস্ট ২০২৬ - ১৬:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহে এবং নিশ্চিত আক্রান্ত হিসেবে ৯৪৩ জন রোগী পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ٹرول রুম থেকে প্রকাশিত এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

​স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। এছাড়া ল্যাব পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্টভাবে হাম নিশ্চিত হয়েছে ৫৭ জনের শরীরে। তবে এই ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মারা যাওয়ার তথ্য নেই।

​আক্রান্ত ও মৃত্যুর সার্বিক চিত্র

সরকারি হিসাবমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৫৩ জন।

​একই সময়ে হামের উপসর্গ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৩১ ২৬৪ জন।

​প্রকাশিত তথ্যে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৯ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0