সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন: প্রশংসায় ভাসালেন রুনা লায়লা

০৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন: প্রশংসায় ভাসালেন রুনা লায়লা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর থেকে ৯০-এর দশকজুড়ে সংগীতভুবনে রাজত্ব করেছেন দুই সুরসম্রাজ্ঞী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। কালজয়ী অসংখ্য গানে কণ্ঠ দিয়ে বহু প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করেছেন এই দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা রাখলেন সংগীত তারকা সাবিনা ইয়াসমীন। ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা লুতফর রহমান ছিলেন ব্রিটিশ রাজ আমলের সরকারি কর্মকর্তা এবং মা বেগম মৌলুদা খাতুন। বাবার চাকরির সুবাদে তাঁর শৈশব ও কৈশোর কাটে নারায়ণগঞ্জে। পরবর্তীতে ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি।

​সহশিল্পীর শ্রদ্ধা ও প্রশংসা

গুণী এই শিল্পীর জন্মদিনে সহশিল্পী ও আরেক সংগীত তারকা রুনা লায়লার প্রশংসাসূচক বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছর এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমীনকে নিয়ে খোলামেলা কথা বলেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে সাবিনা ইয়াসমীনের গানের অনুরাগী বলে উল্লেখ করেন।

​রুনা লায়লা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এতো দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।’

​একসঙ্গে বহু জনপ্রিয় দ্বৈত গানে কণ্ঠ দেওয়া এই দুই তারকা আজও বাংলা সংগীতের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0