নব্বইয়ের দশকে বিটিভিতে আলোড়ন তোলা ৪টি বিদেশি সিরিয়াল

০৩ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নব্বইয়ের দশকে বিটিভিতে আলোড়ন তোলা ৪টি বিদেশি সিরিয়াল
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে বাংলাদেশে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় ও ভরসার স্থান ছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ওই সময়ে বাংলা ভাষায় অনূদিত হয়ে প্রচারিত একাধিক বিদেশি ধারাবাহিক সাধারণ দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। বিশেষ করে তৎকালীন সময়ে বেড়ে ওঠা প্রজন্মের কাছে বিদেশি এসব নাটকের আবেদন আজও অমলিন। বিটিভিতে প্রচারিত তেমনই জনপ্রিয় চারটি বিদেশি সিরিয়ালের তথ্য তুলে ধরা হলো:

​আলিফ লায়লা

আরব্য রজনীর রূপকথার গল্প আশ্রিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘আলিফ লায়লা’ নির্মিত হয় ১৯৯৩ সালে। পরে এটি বাংলা ভাষায় ডাবিং করে বিটিভিতে সম্প্রচার শুরু হলে দর্শকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় বিদেশি এই সিরিয়ালটি পরিচালনা করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর।

​দ্য অ্যাডভেঞ্চারস অব সিন্দবাদ

কানাডায় নির্মিত এই থ্রিলার ধারাবাহিকটি ১৯৯৭-১৯৯৮ সালের দিকে বিটিভিতে সম্প্রচার করা হতো। এড নাহা নির্দেশিত এই নাটকে সিন্দবাদ ও তার অনুসারীদের দুঃসাহসিক সামুদ্রিক অভিযানের কাহিনী ফুটিয়ে তোলা হয়। জাদুকর, ডাইনি ও পৌরাণিক নানাবিধ প্রাণীর মুখোমুখি হওয়ার এই রোমাঞ্চকর নাটকে সিন্দবাদ চরিত্রে অভিনয় করে তরুণদের মাঝে তুমুল জনপ্রিয়তা পান অভিনেতা জেন জেসনার।

​দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড

অন্যায়ভাবে ধনীদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে নিপীড়িত সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার গল্প নিয়ে ১৯৯৭ সালে নির্মিত হয় ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’। সিরিজটিতে নামভূমিকায় অভিনয় করেন ম্যাথু পোরেট্টা। বিটিভিতে প্রচারের পর এটিও সাধারণ দর্শকদের মধ্যে দারুণ সাড়াজাগাতে সক্ষম হয়।

​টিপু সুলতান

উপমহাদেশে ব্রিটিশ শাসনের পটভূমিতে নির্মিত ঐতিহাসিক ধারাবাহিক ‘টিপু সুলতান’। সঞ্জয় খানের পরিচালনায় এই নাটকের মূল চরিত্রে তিনি নিজে অভিনয় করেছিলেন। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি নাটকটির শুটিং চলাকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬২ জন কলাকুশলী প্রাণ হারান এবং পরিচালক সঞ্জয় খান নিজেও গুরুতর আহত হয়ে প্রায় এক বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মর্মান্তিক এই ঘটনার পরও বিটিভিতে সম্প্রচারিত অত্যন্ত সফল সিরিয়ালগুলোর একটি হিসেবে এটি পরিগণিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0