সুস্থ হয়ে শুটিংয়ে ফিরছেন রাশমিকা, প্রকাশ্যে ‘মাইসা’র মুক্তির তারিখ
শুটিং সেটে চোট পেয়ে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর অবশেষে কর্মক্ষেত্রে ফিরছেন ভারতের দক্ষিণী বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এক মাসেরও বেশি সময় চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কাজে ফেরার খবরের পাশাপাশি ভক্তদের জন্য তাঁর নতুন চলচ্চিত্র ‘মাইসা’র আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেছেন এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘মাইসা’ সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করে রাশমিকা জানিয়েছেন, ছবি আগামী ২৭ নভেম্বর ২০২৬ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রকাশিত পোস্টারের ক্যাপশনে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে রাশমিকা লেখেন, “‘মাইসা’ মানেই ক্রোধ, যন্ত্রণা, হৃদয়ভাঙা কষ্ট ও শোক। এটি এমন এক দৃঢ়তা, সাহস ও শক্তির প্রকাশ—যার ঝড়ের আগমন আগে থেকে কল্পনাও করা যায় না। এটিই মাইসা।”
চলচ্চিত্রটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল্লে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের পটভূমিতে নির্মাণ করা হয়েছে সিনেমাটির মূল কাহিনী। চিত্রনাট্যে অ্যাকশন, গভীর আবেগ এবং রোমাঞ্চকর সাসপেন্সের সংমিশ্রণ ঘটানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ‘মাইসা’ সিনেমার দৃশ্যধারণের সময় নিতম্বে আঘাত পেয়ে আহত হন রাশমিকা। দুর্ঘটনার পর চিকিৎসকদের নির্দেশে তাঁকে কিছুদিন সব ধরনের কাজ থেকে বিরত থাকতে হয়। অবসরের এই অনাকাঙ্ক্ষিত সময়টি তিনি নিজের বাড়িতেই কাটিয়েছেন। সেই সময়ের কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে তিনি উল্লেখ করেন, বিরতির এই মুহূর্তগুলো তিনি দারুণ উপভোগ করেছেন। তবে দ্রুতই কাজে ফিরছেন এবং এই অবকাশের দিনগুলোকে মিস করবেন বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











