ক্রাইম পেট্রলে অজয় দেবগন: ৯০ কোটি পারিশ্রমিকের খবর ঘিরে জল্পনা

০২ সেপ্টেম্বর ২০২৬ - ০০:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ক্রাইম পেট্রলে অজয় দেবগন: ৯০ কোটি পারিশ্রমিকের খবর ঘিরে জল্পনা
অজয় দেকগন। ছবি: সংগৃহীত

ছোটপর্দায় নতুন যাত্রা

বলিউডের রূপালি পর্দা কাঁপানোর পর এবার টেলিভিশনের পর্দায় একদম ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছেন প্রখ্যাত অভিনেতা অজয় দেবগন। জনপ্রিয় অপরাধ বিষয়ক ধারাবাহিক 'ক্রাইম পেট্রল ২০২৬'-এর নতুন সিজনের সঞ্চালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। গত ৩১ আগস্ট থেকে চ্যানেলটিতে প্রচার শুরু হয়েছে অনুষ্ঠানটির।

​অনুপ সোনির স্থলাভিছিন্ন অজয়

দীর্ঘদিন ধরে ‘ক্রাইম পেট্রল’ মানেই দর্শকের চোখে ভেসে উঠত অভিনেতা অনুপ সোনির মুখ। তার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সেই জায়গায় এবার অজয় দেবগনের মতো প্রথম সারির এক তারকাকে নিয়ে আসা প্রিয়াঙ্কদের পক্ষ থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

​পারিশ্রমিক নিয়ে তুমুল চর্চা

অনুষ্ঠানটিতে অজয়ের যোগদানের পরপরই তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বলিপাড়ায় আলোচনার ঝড় উঠেছে। প্রচার মাধ্যমের একাংশের দাবি, মাত্র ১৫টি পর্ব উপস্থাপনার জন্য এই অভিনেতা নাকি ৯০ কোটি টাকা নিচ্ছেন। সেই হিসাবে প্রতি পর্বে তার পাওয়া অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা। তবে এই পারিশ্রমিকের কোনো ভিত্তি অজয় দেবগন বা সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করা যায়নি। ফলে বিপুল অঙ্কের এই দাবিটি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

​বড়পর্দায় আগামীর প্রস্তুতি

টেলিভিশনে অপরাধের খবর শোনানোর পাশাপাশি অজয় দেবগন ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়েও। তার বহুল আলোচিত চলচ্চিত্র ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ২০২৬ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0