পুষ্পা ২’-এ নারীর সাজে নেওয়া ঝুঁকি নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন
পুষ্পা ২: দ্য রুল’ চলচ্চিত্রে ঐতিহ্যবাহী নারী পোশাকে স্ক্রিনে হাজির হওয়াকে নিজের অভিনয় জীবনের অন্যতম বড় ও সাহসী পদক্ষেপ বলে মনে করছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। শাড়ি, গহনা ও মেকআপে সজ্জিত হয়ে নিজের চিরচেনা পুরুষালি ভাবমূর্তি ভাঙা একজন মূলধারার অভিনেতার জন্য ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান তিনি।
নারীর পোশাকের আড়ালেও ‘আলফা’ মেজাজ
ফোর্বস ইন্ডিয়ার ‘শোস্টপার্স ২০২৬’ এর দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই অভিজ্ঞতা ব্যক্ত করেন এই তারকা। তিনি জানান, পরিচালক সুকুমার যখন প্রথম এই রূপটি উপস্থাপনের প্রস্তাব দেন, তখন তিনি কিছুটা শঙ্কিত ছিলেন। তবে গতানুগতিক ছকের বাইরে গিয়ে একজন শিল্পী হিসেবে এই নান্দনিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে অভিনেতার মূল লক্ষ্য ছিল, শাড়ি বা নারীর পোশাকে থাকলেও চরিত্রের অন্তর্নিহিত দাপট ও মূল শক্তি যেন অক্ষুণ্ণ থাকে।
এর আগে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন উল্লেখ করেছিলেন, শুরুতে ভীতি থাকলেও পরবর্তীতে তার মনে হয়েছিল এই দৃশ্যটিই সিনেমার অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে।
পরবর্তী প্রজেক্ট: সায়েন্স ফিকশন ‘রাকা’
পুষ্পার পর আল্লু অর্জুনকে দেখা যাবে জনপ্রিয় নির্মাতা অ্যাটলির নতুন সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘রাকা’-তে। সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজনা করছেন সিনেমাটি, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। বড় বাজেটের এই ছবিটি ২০ ২৭ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











