কার্তিক আরিয়ানের বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে প্রীতি মুখুন্ধনের

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কার্তিক আরিয়ানের বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে প্রীতি মুখুন্ধনের
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ প্রীতি মুখুন্ধন এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন। তামিল ও তেলুগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে নজর কাড়ার পর হিন্দি সিনেমা শিল্পে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই মডেল ও নৃত্যশিল্পী।

​বলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনসের ব্যানারে নির্মিতব্য ‘নাগজিলা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন প্রীতি। এই প্রজেক্টে তার বিপরীতে মূল ভূমিকায় দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। ফ্যান্টাসি ও কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। প্রাচীন রূপকথা ও সামাজিক হাস্যরসের সংমিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী বছরের নাগ পঞ্চমীতে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

​২০০১ সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্মগ্রহণ করা প্রীতি পেশাগত জীবনে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করেন। তবে শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহ থাকায় পরবর্তীতে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বিনোদন অঙ্গনে প্রবেশ করেন।

​দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘সর্বম মায়া’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সালে হরর-কমেডি ‘ওম ভীম বুশ’ এবং পিরিয়ড ড্রামা ‘কান্নাপ্পা’-তে অভিনয় করে পরিচিত লাভ করেন। হিন্দি সিনেমায় কাজ শুরুর আগেই দক্ষিণের বিভিন্ন প্রজেক্টে তিনি মোহনলাল, প্রভাস ও অক্ষয় কুমারের মতো অভিজ্ঞ অভিনেতাদের সাথে কাজ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0