কানাডার সাস্কাটুনে অর্ণব-সুনিধির গানের জাদু, মুগ্ধ প্রবাসী বাঙালিরা

৩০ আগস্ট ২০২৬ - ১৭:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কানাডার সাস্কাটুনে অর্ণব-সুনিধির গানের জাদু, মুগ্ধ প্রবাসী বাঙালিরা
ছবি: সংগৃহীত

কানাডাজুড়ে আয়োজিত সর্ববৃহৎ সংগীত সফর ‘হোক কলরব কানাডা’-এর ধারাবাহিকতায় সাস্কাটুনে অনুষ্ঠিত হয়েছে এক সুরময় সংগীতসন্ধ্যা। সেখানে সুরের জাদুতে প্রবাসী দর্শকদের বিমোহিত করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাস্কাটুনের ঐতিহ্যবাহী প্রেইরিল্যান্ড পার্কে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে আয়োজিত এ অনুষ্ঠানে শত শত প্রবাসী বাঙালি সমবেত হন।

​তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের সম্মিলিত প্রচেষ্টায় প্রেইরিল্যান্ড পার্কের হলরুমটি এক প্রাণবন্ত উৎসবস্থলে পরিণত হয়। আয়োজকদের মতে, ২০২৬ সালে সাস্কাটুনে অনুষ্ঠিত হওয়া অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উৎসব এটি।

উৎসবমুখর সন্ধ্যার সূচনা করে স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘সান ক্লারো’। চমৎকার পরিবেশনার মাধ্যমে তারা শুরুতেই দর্শকদের মুগ্ধ করে। এরপরই মঞ্চে আগমন ঘটে অর্ণব ও সুনিধি নায়েকের। প্রিয় এই শিল্পী দম্পতি তাঁদের একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের আচ্ছন্ন করে রাখেন। দূর-দূরান্ত থেকে আসা বাংলা গানপ্রেমী প্রবাসীরা প্রিয় শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান এবং স্মরণীয় মুহূর্তগুলো স্মারক হিসেবে ক্যামেরাবন্দী করেন।

অনুষ্ঠান শেষে অর্ণব ও সুনিধি সাস্কাটুনের দর্শকদের আন্তরিক ভালোবাসায় অভিভূত হওয়ার কথা জানান। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও সংগীতকে লালন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তাঁরা।

​সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’-এর প্রতিনিধি প্রীতম রিপন অনুষ্ঠানটির সাফল্য নিশ্চিত করতে সহায়তা করা সকল স্পন্সর, শুভানুধ্যায়ী ও দর্শক শ্রোতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। আগামীতেও দেশীয় ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0