ফিট থাকতে রাশমিকা মান্দানার গোপন ৩ অভ্যাস ও জীবনযাত্রা
দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নিজেকে কর্মক্ষম ও প্রাণবন্ত রাখতে দৈনন্দিন জীবনে বিশেষ কিছু নিয়ম অনুসরণ করেন। তাঁর মতে, ফিটনেসের মূল উদ্দেশ্য কেবল বাহ্যিক শারীরিক গঠন সুন্দর রাখা নয়; বরং সারা দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি বজায় রাখা এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাই আসল।
ফিট থাকতে রাশমিকার তিন অভ্যাস
সম্প্রতি ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম 'ফিল্মফেয়ার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনযাত্রার তিন গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা তুলে ধরেন রাশমিকা। তিনি জানান, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম—এই তিন বিষয়ের ওপরই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
১. নিয়মিত শরীরচর্চা: শরীরকে শক্তিশালী ও সক্রিয় রাখতে নিয়মিত ব্যায়াম করেন রাশমিকা। ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যেও তিনি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের জন্য আলাদা সময় বের করে নেন।
২. সুষম খাদ্যভ্যাস: খাবারের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি পছন্দ করেন না এই অভিনেত্রী। কঠোর ডায়েটের বদলে তিনি খাবারের ভারসাম্য বজায় রাখা এবং শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ করাকে অগ্রাধিকার দেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম: কায়িক পরিশ্রম ও পুষ্টিকর খাবারের মতোই পর্যাপ্ত ঘুম ও বিশ্রামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রাশমিকা। এটি তাঁর দৈনন্দিন কাজের ক্লান্তি দূর করে নতুন শক্তি জোগায়।
নিজের ফিটনেস ভাবনা নিয়ে রাশমিকা জানান, কেবল দেখতে ভালো লাগার জন্য তিনি ফিট থাকেন না। প্রতিদিনের কাজে নিজের সেরাটা দেওয়ার শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জনেই তাঁর মূল নজর।
পোশাকে স্বাচ্ছন্দ্য ও সাধারণ সাজ
ফিটনেসের পাশাপাশি পোশাক নির্বাচনের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য ও আরামকে প্রাধান্য দেন রাশমিকা। ভ্রমণ কিংবা বিমানবন্দরে চলাচলের সময় ঢিলেঢালা কো-অর্ড সেট, ওভারসাইজড ও ক্রপড টি-শার্ট, জগার্স কিংবা ডেনিমের সঙ্গে ক্যাপ পরতে পছন্দ করেন তিনি। কম গয়না ও হালকা সাজেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনেত্রীর বিশ্বাস, পোশাকের আরামদায়ক অনুভূতির সঙ্গেই আত্মবিশ্বাসের আসল ভিত্তি লুকিয়ে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











