কানাডায় বাংলাদেশি সিনেমায় জায়েদ-অধরা জুটি

২৮ আগস্ট ২০২৬ - ১৫:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কানাডায় বাংলাদেশি সিনেমায় জায়েদ-অধরা জুটি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি বাড়ানোর অংশ হিসেবে এবার কানাডায় নির্মিতব্য একটি বাংলাদেশি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান।

​বর্তমানে উত্তর আমেরিকায় নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দুই তারকা। ঢালিউডে দীর্ঘ ক্যারিয়ারের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন জায়েদ খান। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় পাড়ি জমানো অধরা খান সেখানে স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন কাজের পাশাপাশি হলিউডের প্রজেক্টে যুক্ত হয়েছেন।

​২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে অধরা খানের। পরবর্তীতে ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ এবং ‘সুলতানপুর’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। তার অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি পরবর্তীতে হিন্দি ভাষাতেও মুক্তি পায়। বর্তমানে তার ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

​কানাডায় নির্মিত হতে যাওয়া নতুন এই সিনেমায় জুটি বাঁধার বিষয়টি দুই তারকাই নিশ্চিত করেছেন। তবে সিনেমার নাম, গল্প ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0